About

🌿 আমাদের মাদরাসার বৈশিষ্ট্যসমূহ

সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা:
সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় সুসজ্জিত শ্রেণিকক্ষ ও মনোরম পরিবেশে দক্ষ হাফেজে কোরআন তৈরির পাশাপাশি এবতেদায়ী পর্যায়ে সকল বিষয়ে পাঠদান করা হয়।

কোরআন হিফজের বিশেষ ব্যবস্থা:
সঠিক সময়ে ভর্তি হলে ইনশাআল্লাহ ১২ বছর বয়সের মধ্যেই পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করার জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়। পাশাপাশি প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী:
পাঠদানের জন্য রয়েছেন বিষয়ভিত্তিক দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকমণ্ডলী।

নাজেরা বিভাগে বিশেষ পদ্ধতি:
তাকতী, তাদতীব ও সবক-মশকের মাধ্যমে নাজেরা বিভাগে পূর্ণ কোরআনুল কারীমের দরস সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে।

হিফজের প্রাথমিক প্রস্তুতি:
নাজেরা বিভাগেই সর্বোচ্চ ৩ পাড়া পর্যন্ত হিফজ সম্পন্ন করার চেষ্টা করা হয়, যাতে ছাত্ররা পরবর্তীতে পূর্ণাঙ্গ হিফজের জন্য উপযুক্তভাবে প্রস্তুত হতে পারে।

শিশুদের দ্রুত নাজেরা সম্পন্ন করার ব্যবস্থা:
৫ বছর বয়সে ভর্তি হওয়া শিশুদের ১–১.৫ বছরের মধ্যে নাজেরা সম্পন্ন করে হিফজ শুরু করার উপযোগী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।

আন্তর্জাতিক ক্বারীদের তেলাওয়াতের প্রশিক্ষণ:
আন্তর্জাতিক মানের ক্বারীদের তেলাওয়াত অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে ছাত্রদের কোরআন তেলাওয়াতের মান উন্নত করার চেষ্টা করা হয়।

বহুমুখী প্রশিক্ষণ:
ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

মানসিক ও শারীরিক বিকাশ:
ছাত্রদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য শরিয়াহসম্মত খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।

মানসম্মত খাবারের ব্যবস্থা:
আবাসিক ছাত্রদের জন্য প্রতিদিন ২ বেলা নাস্তা ও ৩ বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে।

পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা:
ছাত্রদের কাপড় ও বিছানাপত্র ধৌত করার সুব্যবস্থা রয়েছে। এ জন্য প্রতি মাসে প্রয়োজনীয় সাবান সরবরাহ করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ:
ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সঙ্গে অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন ও প্রস্তুতির ব্যবস্থা করা হয়।

আদর্শ মুসলিম ও দাঈ হিসেবে গড়ে তোলা:
বিশিষ্ট ওলামায়ে কেরাম ও দাঈদের তত্ত্বাবধানে ছাত্রদের একজন আদর্শ মুসলিম ও যোগ্য দাঈ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।

সুন্নাহভিত্তিক জীবন গঠনের প্রশিক্ষণ:
পরিপূর্ণ সুন্নাহর অনুসারী হিসেবে ছাত্রদের গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশ:
কোলাহলমুক্ত, আনন্দদায়ক, সুন্দর, সাবলীল ও পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের ব্যবস্থা রয়েছে।

ঈমানী পরিবেশে পাঠদান:
ঈমানী আলোচনা ও নসিহতের মাধ্যমে ক্লাস শুরু করার চেষ্টা করা হয়, যাতে ছাত্রদের মধ্যে দ্বীনি চেতনা ও আল্লাহভীতি সৃষ্টি হয়।

শরিয়াহ ও উত্তম চরিত্রের শিক্ষা:
ইলমে দ্বীন শিক্ষার পাশাপাশি শরিয়াহ, পর্দা, সহিহ আমল ও উত্তম চরিত্রের তরবিয়তের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

ইলম, দাওয়াত ও আমলের সমন্বয়:
ইলমে দ্বীন, দাওয়াত ও আমলকে একত্রিত করার চেষ্টা করা হয়। আমলের মাধ্যমে ছাত্রদের ইলম শেখার সুযোগ তৈরি করা হয় এবং আমলের ব্যাপারে সর্বোচ্চ তৎপরতা ও অনুশীলন করানো হয়।

দাওয়াতের অনুশীলন:
ছাত্রদের মধ্যে দাওয়াতের অনুশীলন, উম্মাহর প্রতি দরদ এবং দ্বীনের জন্য ফিকিরের মেজাজ তৈরি করার বিশেষ চেষ্টা করা হয়।